সংক্রমণে রাশ টানতে সাময়িক বন্ধ টাঁকশাল 

জে মাহাতো, পশ্চিম মেদিনীপুর, ২২ এপ্রিল:
কয়েকজন কর্মী করোনা সংক্রমণে গুরুতর অসুস্থ হয়ে পড়ায় এক সপ্তাহের জন্য শালবনির টাঁকশাল বন্ধ করে দেওয়া হয়েছেl অসুস্থ কর্মীদের আইসিইউতে ভর্তি  করা হয়েছেl কর্মীদের মধ্যে সংক্রমণের কারণে টাঁকশাল কর্তৃপক্ষ একুশ থেকে সাতাশ এপ্রিল পর্যন্ত টাঁকশালের স্বাভাবিক কাজকর্ম বন্ধ রাখার বিজ্ঞপ্তি জারি করেছেনl  আঠাশ এপ্রিল থেকে ফের নোট ছাপার কাজ শুরু হবেল

টাকশালে সংক্রমণ নিয়ন্ত্রণের লক্ষ্যেই কর্তৃপক্ষের এই সিদ্ধান্ত বলে কর্মীরা জানিয়েছেনl সূত্রের খবর, পরপর কয়েকজন কর্মী সংক্রমিত হওয়ার পর কিছুদিনের জন্য টাঁকশাল বন্ধ রাখার আবেদন জানিয়েছিলেন কর্মীরাইl এরপর কর্তৃপক্ষ এক সপ্তাহ টাঁকশাল বন্ধ রাখার  এবং  টাঁকশালে  যাতায়াতে রাশ টানার সিদ্ধান্ত নেনl কর্তৃপক্ষ যে বিজ্ঞপ্তি জারি করেছে তাতে করোনা বিধি-নিষেধ মেনে চলতে সমস্ত কর্মীদের অনুরোধ করা হয়েছেl

স্বাস্থ্য দপ্তর সূত্রে জানাগেছে, ৩ এপ্রিল শালবনি টাঁকশাল চত্বরে প্রথম এক কর্মীর করোনা সংক্রমণ ধরা পড়েl এরপর  সংক্রমিতের সংখ্যা বাড়তে বাড়তে এপর্যন্ত তেত্রিশ জনে ঠেকেছেl এদের মধ্যে ২৬ জনের চিকিৎসা চলছে এবং সুস্থ হয়ে ফিরেছেন সাতজনl জানাগেছে, শালবনি টাকশালে যে এক হাজারের বেশি কর্মী তিনটি শিফটে কাজ করেন তাদের মধ্যে ভিন রাজ্যের বাসিন্দা প্রায় সত্তর শতাংশl কয়েকদিন আগে তাদের মধ্যে অনেকেই ছুটি কাটিয়ে বাড়ি থেকে ফিরে আপাতত নিভৃতবাসে রয়েছেনl

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *