পশ্চিম মেদিনীপুর জেলার সুস্বাস্থ্য কেন্দ্রে টেলিমেডিসিন পরিষেবা

জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৭ সেপ্টেম্বর: গত আগস্ট মাসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন প্রতি পাঁচ হাজার  জনসংখ্যা পিছু একটি করে উপস্বাস্থ্য কেন্দ্র গড়ে তোলা হবে। সেই ঘোষণা অনুযায়ী রাজ্যে চার হাজার ছয় শত একষট্টিটি নতুন উপস্বাস্থ্য কেন্দ্র তৈরি হতে চলেছে। এরমধ্যে পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন ব্লকে দুশ চৌত্রিশটি নতুন উপস্বাস্থ্য কেন্দ্র হবে বলে জানিয়েছেন জেলা পরিষদের জনস্বাস্থ্য ও পরিবেশ কর্মাধ্যক্ষ শ্যামপদ পাত্র।

তিনি বলেন, যে সমস্ত উপস্বাস্থ্য বা সুস্বাস্থ্য কেন্দ্র রয়েছে সেগুলি থেকে প্রত্যন্ত এলাকার বাসিন্দাদের টেলিমেডিসিন পরিষেবা দেওয়া শুরু হয়েছে। জেলার ছয়শো উনচল্লিশটি উপস্বাস্থ্য কেন্দ্রের মধ্যে তিনশো ছয়টি সুস্বাস্থ্য কেন্দ্র রয়েছে। সেগুলির একশ সাতাত্তরটিতে টেলিমেডিসিন পরিষেবা দেওয়া হচ্ছে। এবার প্রত্যন্ত এলাকার মানুষ ফোনে সরাসরি বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে কথা বলতে পারবেন এবং সেই মতো উপযুক্ত চিকিৎসা পাবেন। এই পরিষেবায় এখন জেলায় প্রতিদিন গড়ে প্রায় এক হাজার মানুষ উপকৃত হচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *