উত্তর ২৪ পরগনার বিভিন্ন স্কুলে শিক্ষক শিক্ষিকারাই নম নম করে দেবী সরস্বতীর আরাধনা করলেন

আমাদের ভারত, উত্তর ২৪ পরগনা, ১৬ ফেব্রুয়ারি:
করোনা সতর্কতার জেরে অনাড়ম্বর ভাবে উত্তর ২৪ পরগনার বিভিন্ন স্কুলে শিক্ষক শিক্ষিকারাই নম নম করে দেবী সরস্বতীর আরাধনা করলেন। চলতি বছরে করোনা সতর্কতা বিধি অনুযায়ী স্কুলগুলিতে সরস্বতী পুজোয় ছাত্র ছাত্রীদের অংশ গ্রহণে ছিল নিষেধাজ্ঞা।

যাদের প্রাণ চঞ্চলতা প্রত্যেক বছর স্কুলের সরস্বতী পুজো মুখর করে তোলে, চলতি বছরে সেই উৎসবের ছবি উধাও উত্তর ২৪ পরগনার স্কুলগুলি থেকে। করোনা সতর্কতার কারনে চলতি বছরে নম নম করে উত্তর ২৪ পরগনার বিভিন্ন স্কুলে করোনা সতর্কতা মেনে স্কুলের শিক্ষক শিক্ষিকারাই বিদ্যার দেবীর আরাধনা করছেন। করোনা আনলক সময়ে সরস্বতী পুজো হচ্ছে রাজ্য জুড়েই। তবে সরস্বতী পুজোয় এবার রাজ্যের স্কুলগুলিতে অনাড়ম্বর ভাবেই চলছে পুজোর অনুষ্ঠান।

স্কুলের শিক্ষক শিক্ষিকারা মাস্ক পড়ে দূরত্ব বজায় রেখে পুজো করছেন। সরস্বতী পুজোর হই চই আজ আর শোনা গেল না। স্কুলের ছাত্র ছাত্রীদের চলতি বছরে করোনা সতর্কতার কারনে পুজোয় অংশ নিতে দেখা যায়নি।

কাঁকিনাড়া রথ তলা হাই স্কুল, সুন্দীয়া বয়েজ এবং গার্লস স্কুল ঘুরে একই চিত্র ধরা পড়ল। উত্তর ২৪ পরগনার প্রতিটি স্কুলেই চলতি বছরে অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্যে দিয়ে চলছে দেবী সরস্বতীর আরাধনা। চলতি বছরে স্কুলের শিক্ষক শিক্ষিকারাই পুজোর আয়োজন করে দেবী সরস্বতীর কাছে প্রার্থনা করেছেন, যাতে বিশ্বজুড়ে সুস্থ সমাজ ফিরে আসে, নির্মূল হয় করোনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *