সবজির সাহায্যে ভুপেন হাজারিকার অবয়ব আঁকলেন শিক্ষক 

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ৯ সেপ্টেম্বর: সবজি দিয়ে ভুপেন হাজারিকার ছবি এঁকে নজর কাড়লেন শিক্ষক দিব‍্যেন্দু সাহা। মঙ্গলবার ছিল গায়ক ভূপেন হাজারিকার জন্মদিন। এদিন নানা ভাবে তাঁকে শ্রদ্ধা জানিয়েছেন তাঁর অনুরাগীরা। এঁদের মধ‍্যে নানা ধরনের সবজি ও সবজির খোসা দিয়ে ভুপেন হাজারিকার অবয়ব এঁকে নজর কেড়েছেন মেদিনীপুর সদর ব্লকের চুয়াডাঙ্গা হাইস্কুলের গণিতের সহ শিক্ষক শিল্পী দিব‍্যেন্দু সাহা। দিব‍্যেন্দুবাবু প্রায়শই বিভিন্ন ব‍্যক্তিকে শ্রদ্ধা জানাতে ও বিভিন্ন ঘটনার স্মরণে এই ধরনের শিল্প সৃষ্টি করে থাকেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *