ডিএ প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ শিক্ষকনেতার

আমাদের ভারত, কলকাতা, ১৪ মার্চ: ডিএ প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর বক্তব্য হতাশাজনক বলে মন্তব্য করলেন বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সঙ্ঘের রাজ্য সাধারণ সম্পাদক বাপী প্রামাণিক।

সোমবার বাপীবাবু জানান, “২০২২-২০২৩ বাজেটে রাজ্য সরকারি কর্মচারী, শিক্ষকদের বার্ষিক বেতন বৃদ্ধি ও মহার্ঘ্য ভাতা প্রসঙ্গে কোনও সঠিক দিশা নেই। উল্টো দিকে মাননীয়া মুখ্যমন্ত্রীর বক্তব্য, অনেক দিয়েছি, আমার টাকা ছাপানোর ক্ষমতা নেই, রিজার্ভ ব্যাংক নেই, কথাগুলো অসম্মানজনক, লজ্জাজনক।

বাপীবাবু বলেন, “সারা দেশে বেশিরভাগ রাজ্যে ডি এ ৩১%, কিন্তু এই রাজ্যে মাত্র ৩% অর্থাৎ ২৮% পার্থক্য। কয়েক হাজার শিক্ষক ও কর্মচারীদের পেনশন বন্ধ হয়ে আছে। উনার বক্তব্য শুনে কর্মচারী ও শিক্ষকদের মনে প্রশ্ন জাগতে শুরু হয়েছে জুলাই মাসে বাৎসরিক বেতন বৃদ্ধি হবে তো? ডি এ, বেতন বৃদ্ধি ও পেনশন বিষয়ে আমাদের সংগঠন সরকারের এই অবহেলাকে কোনওভাবেই মেনে নেবে না। দিশাহীন বাজেট ও অর্থনৈতিক পরিকল্পনার তীব্র বিরোধিতা করছি।“

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *