জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ২৯ জুন: মঙ্গলবার মেদিনীপুর শহরের অরবিন্দ নগরের বাসিন্দা আত্মধি করের ষষ্ঠ জন্মদিন ছিল। আত্মধির বাবা ও মা শিক্ষক দম্পতি অরিত্র কর ও অংশুলা করের ইচ্ছে ছিল এই দুঃসময়ে ছেলের জন্মদিনটা সমাজসেবা মূলক কাজের মধ্য দিয়ে উদযাপন করার।এই কাজে তাঁরা বিপন্ন মানুষদের জন্য কাজ করে চলা রেড ভলান্টিয়ারদের মেদিনীপুর শহর শাখাকে পাশে পান।

পরিকল্পনা মতো কর পরিবারের পক্ষ থেকে মঙ্গলবার দুপুরে রেড ভলান্টিয়ারদের সহযোগিতায় মেদিনীপুর শহরের ২২ নং ওয়ার্ডে বসবাসকারী শতাধিক প্রান্তিক মানুষের হাতে দুপুরের রান্না করা খাবার তুলে দেওয়া হয়।কর্মসূচিতে বাবা অরিত্র করের সাথে উপস্থিত ছিল আত্মধিও। রেড ভলান্টিয়ারদের পক্ষে উপস্থিত ছিলেন আব্দুল রাফে, সুব্রত চক্রবর্তী, মানস প্রামাণিক, মৃণাভ সুর, কৌশিক চ্যাটার্জি প্রমুখ।


