গুন্টুরের জিন্নাহ টাওয়ার ভেঙ্গে ফেলা বা অবিলম্বে নাম পরিবর্তনের দাবি তথাগত রায়ের

আমাদের ভারত, ২৭ জানুয়ারি: গুন্টুরের জিন্নাহ টাওয়ার ভেঙ্গে ফেলা বা অন্তত অবিলম্বে নাম পরিবর্তনের দাবি তুললেন ত্রিপুরা ও মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।

বৃহস্পতিবার তিনি টুইটারে ঢ়িখেছেন, “অন্ধ্রপ্রদেশের গুন্টুরে জিন্নাহ টাওয়ার আছে জেনে অবাক হয়েছি! যে ব্যক্তি ভারতকে বিভক্ত করেছিলেন! ২৬ জানুয়ারি সেখানে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করার জন্য একটি দ্বন্দ্ব তৈরি হয়েছিল! মিনারটি ভেঙ্গে ফেলা বা অন্তত অবিলম্বে নাম পরিবর্তন করা দরকার।“

প্রসঙ্গত, মিনারটি তৈরি হয়েছিল ছ’টি স্তম্ভের উপর। বিংশ শতাব্দীর প্রথম দিকে তৎকালীন মুসলিম স্থাপত্যের বৈশিষ্ট্যযুক্ত একটি গম্বুজের জন্য তৈরি এই মিনার বর্তমানে অবহেলা এবং ভঙ্গুর অবস্থায় রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *