আমাদের ভারত, কলকাতা, ১৫ মার্চ: সিএএ এবং এনআরসি-র জন্য অবিলম্বে উদ্যোগী হতে ফের আবেদন করলেন ত্রিপুরা ও মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাকে যুক্ত করে তথাগতবাবু টুইটারে লিখেছেন, “অনুগ্রহ করে, সিএএ এবং এনআরসি-র জন্য নিয়ম প্রণয়ন করতে দেরি করবেন না। বিলম্বের ফলাফল এমন এক বিপর্যয় হতে পারে যা আমরা কেউ কল্পনাও করতে পারি না।“
অপর একটি পোস্টে তথাগতবাবু লিখেছেন, “তৃণমূলের নিষ্ক্রিয় সমর্থনে ‘বাংলা পক্ষ’-র মতো গ্যাংদের প্রচেষ্টা অবশ্যই সাবধানে পর্যবেক্ষণ করা উচিত। বাঙালি হিন্দুদের মধ্যে হিন্দিভাষীদের প্রতি বিদ্বেষ পোষণ করাই তাদের কপট প্রচারণা। দীর্ঘমেয়াদী লক্ষ্য হল পশ্চিমবঙ্গকে বাংলাদেশের সাথে একীভূত করা।“
তথাগতবাবু লিখেছেন, “অসুবিধা যে হচ্ছে সেটা নাম গোপন করা দেখেই বোঝা যায়। এরা চায় সেনাবাহিনী ও বিএসএফ (যাদের বেশিরভাগ হিন্দিভাষী) হটে যাক! ব্যাস, জনসংখ্যার চাপে ফাটো-ফাটো বাংলাদেশ থেকে লুঙ্গিবাহিনী এসে সব দখল করে নেবে। তখন এরা ‘জয় বাংলা’ বলে চেঁচাবে। তার পরে অবশ্য লাথি খাবে, কিন্তু সে তো তার পরে!“

