আমাদের ভারত, কলকাতা, ২১ জুলাই: টাকার মূল্যমান নিয়ে কর্নেল বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক তথা বিশ্ব ব্যাঙ্কের প্রাক্তন মুখ্য অর্থনীতিবিদ কৌশিক বসুর মন্তব্যের প্রতিক্রিয়া দিলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।
কৌশিকবাবু টুইটারে লিখেছেন, “আমাদের বলা হয়েছে যে রুপির দাম ৮০ ডলারে পৌঁছানোর ভালো কারণ রয়েছে। কিন্তু লক্ষ্যমাত্রা ছিল প্রতি ডলারে ৪০ টাকা। এতে ব্যাপকভাবে বিশ্বাসযোগ্যতা ক্ষতিগ্রস্ত হয়েছে। লোকেরা জিজ্ঞাসা করছে যদি ৫ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি না ঘটে, তাহলে আমরা কি বলব যে এর জন্যও ভালো কারণ আছে?”
তথাগতবাবু প্রতিক্রিয়ায় লিখেছেন, “আপনাকে বলা হয়েছিল? কিন্তু আপনি তো একজন অর্থনীতিবিদ? এই অবস্থার সত্যিই কোনও কারণ আছে? নাকি সব দোষ মোদীর? রাহুল গান্ধী আরও ভালো করতেন? আপনি কী ভাবছেন?
প্রসঙ্গত, এত দিন ৮০ টাকা ছুঁয়ে ফিরে আসছিল ডলার। বুধবার তাকে আর ঠেকানো গেল না। টাকার দামকে রেকর্ড তলানিতে ঠেলে আমেরিকার মুদ্রা ৮০ পেরিয়ে থামল। ১৩ পয়সা বেড়ে এক ডলার এই প্রথম ৮.০৫ টাকা হল। তবে কেন্দ্রের মুখ্য আর্থিক উপদেষ্টা ভি অনন্ত নাগেশ্বরণের দাবি, ভারতীয় মুদ্রার পতনের গতি বিশ্বের অন্যান্য অনেক দেশের মুদ্রার তুলনায় কম। এই অবস্থায় রিজার্ভ ব্যাঙ্ক আগেই নানা পদক্ষেপ করেছে। সরকারি সূত্রের দাবি, ভবিষ্যতে সেগুলি কাজে দেবে। প
টনা আইআইটির অর্থনীতির অধ্যাপক রাজেন্দ্র পরামানিক অবশ্য বলছেন, “আমেরিকায় সুদ বৃদ্ধি-সহ আন্তর্জাতিক নানা কারণে বিশ্ব জুড়ে ডলার বাড়ছে। শীর্ষ ব্যাঙ্কের দাওয়াই সেই প্রভাব কাটাতে পারবে তো!”

