আমাদের ভারত, ২০ জুলাই: পশ্চিমবঙ্গের বেহাল ক্ষুদ্র শিল্প নিয়ে মন্তব্য করলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।
বুধবার তিনি টুইটারে লিখেছেন, “পশ্চিমবঙ্গের এমএসএমই সম্পর্কে কথা বলার সময় আমি স্পষ্টভাবে গবাদি পশু, কয়লা এবং মহিলাদের পাচার বাদ দিয়েছি। কারণ এগুলো এমএসএমই নয়, ভারী শিল্প! এখন একটি নতুন যোগ করা হয়েছে. উত্তরবঙ্গে মাটির ক্ষয় রোধ করতে ব্যবহৃত বোল্ডার বিক্রি করা। এমন বাঙালি চাতুর্য!”
অপর একটি টুইটারে তিনি লিখেছেন,“চপ,তেলেভাজা, এসবের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ এমএসএমই-র কথা ভুলেই গিয়েছিলাম! জাল নোট! বিশেষ করে মধ্যবঙ্গে একেবারে দাউ দাউ করে চলছে! তবে এতে সব মুলোর চাকরি হবে না। সাম্প্রদায়িক নিয়মকানুন আছে।”

