কলকাতার অনুন্নয়ন নিয়ে ফের সরব তথাগত রায়

আমাদের ভারত, ২৫ ফেব্রুয়ারি: দিল্লি সফরে গিয়ে কলকাতার অনুন্নয়ন নিয়ে ফের সরব হলেন ত্রিপুরা ও মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।

শুক্রবার তিনি টুইটারে লিখেছেন, “বেশ কিছুদিন পর দিল্লি সফরে এসেছি। আইজিআই বিমানবন্দরে ব্যাপক উন্নতির কাজ চলছে। এছাড়াও নয়ডা বিমানবন্দর আসছে। কলকাতায় দ্বিতীয় বিমানবন্দরের খুব প্রয়োজন। কিছুই করছে না, রাজ্য সরকার বলছে, আমরা চাষিদের কাছ থেকে জমি নেব না। ১৮০ কিলোমিটার দূরে অন্ডালে যান।”

তাঁকে এক ব্যক্তি টুইটে লিখেছেন, “কলকাতা এখন গ্রাম। যত শীঘ্র এটা মানবেন ততই আপনাদের ভাল।” উত্তরে তথাগতবাবু টুইটারে লিখেছেন, “অতটা না হলেও, একটি খেঁকুরে রাজনীতিসর্বস্ব তোলাবাজ-অধ্যুষিত ভবিষ্যৎহীন অন্ধকার গহ্বর, সেই সঙ্গে বৃদ্ধাবাস। শিল্প বাণিজ্যের দৃষ্টিতে যে শহর পঞ্চাশের দশক পর্যন্ত ভারতের শ্রেষ্ঠ নগরী ছিল তা আজ ষষ্ঠ, দিল্লী মুম্বাই চেন্নাই ব্যাঙ্গালোর হায়দ্রাবাদের পরে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *