আমাদের ভারত, ১৩ আগস্ট: সালমান রুশদির ওপর আক্রমণের কড়া সমালোচনা করলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।
শনিবার তথাগতবাবু টুইটারে লিখেছেন, “৭৫ বছর বয়সী সালমান রুশদিকে নৃশংস ছুরিকাঘাত, যিনি একটি বই লেখার চেয়ে বড় অপরাধ করেননি। সমগ্র মানবতা যে বিপদের মুখোমুখি হচ্ছে তা বিশ্বকে জানানো উচিত। যেন ৯/১১, ৭/৭ এবং ২৬/১১ যথেষ্ট ছিল না!“ বলাই বাহুল্য, উল্লেখিত তিনটি দিন মৌলবাদী আক্রমণের স্মারক হয়ে আছে।
প্রসঙ্গত, শুক্রবার ঔপন্যাসিক ও প্রাবন্ধিক সালমান রুশদির ওপর নিউইয়র্কে হামলা হয়েছে। হামলায় গুরুতর আহত রুশদির সার্জারি সম্পন্ন হয়েছে। তিনি ভেন্টিলেশনে আছেন। এখনও কথা বলতে পারছেন না। তার বইয়ের এজেন্ট এন্ড্রু ওয়াইলি জানিয়েছেন, সম্ভবত এক চোখ হারিয়েছেন তিনি। হামলাকারীকে আটক করেছে পুলিশ।

