আমাদের ভারত, ১০ অক্টোবর: প্রয়াত বিশিষ্ট সমাজবিজ্ঞানী নির্মলকুমার বসুর লেখার উদ্ধৃতি দিয়ে ‘নোয়াখালী দিবস’-এর বীভৎসতা স্মরণ করলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।
তথাগতবাবু সোমবার সামাজিক মাধ্যমে লিখেছেন, “আজ নোয়াখালী দিবস। ১৯৪৬ সালে এই দিনে কোজাগরী লক্ষ্মী পুজো পড়েছিল। এই দিনটিতে আরম্ভ হয়েছিল নোয়াখালীর (বর্তমান বাংলাদেশের নোয়াখালী, লক্ষ্মীপুর ও ফেনী জেলার সমষ্টি) বীভৎস হিন্দু গণহত্যা ও নির্যাতন। যেহেতু ব্রিটিশ আমলে হয়েছিল তাই ঘটনার বীভৎসতা চাপা যায়নি। তার পর পূর্ব পাকিস্তান ও বাংলাদেশ আমলে যা হয়েছে তাকে পাকিস্তানী, বাংলাদেশী এবং ভারতীয় ‘সেক্যুলার’ সংবাদমাধ্যম একযোগে চেপে দিয়েছে।
আরও পড়ুন
Noakhali. “মালাউন মেয়েগুলোর গন্ধ আমার ভালো লাগে, ব্রাহ্মণ হোক আর চাঁড়াল হোক আর কৈবর্ত, যাই হোক”
এই বিষয়ে নির্মলকুমার বসুর লেখা ‘ছেচল্লিশের ডায়েরি’ (দীপ প্রকাশন, কলকাতা) একটি অমূল্য সম্পদ। তার থেকে কিছু পৃষ্ঠা এখানে উদ্ধৃত হল। নির্মলকুমার বসু কে ছিলেন ? একজন নৃতত্ত্ববিদ, যাঁর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক ছিল না। নোয়াখালীতে মোহনদাস গান্ধীর সহচর ও দোভাষী হিসাবে কাজ করেছিলেন। নোয়াখালীর নির্যাতন খানিকটা স্তিমিত হয়ে যাবার পরে গান্ধী ওই জেলা পরিভ্রমণ করেন ও গ্রামে গ্রামে ‘প্রার্থনাসভা’ করেন। ঘোষিত উদ্দেশ্য ছিল অত্যাচারী মুসলমানদের মধ্যে প্রেম-ভালোবাসা ফিরিয়ে আনা এবং অত্যাচারিত হিন্দুদের বুঝিয়ে-সুঝিয়ে তাদের পোড়া বা আধপোড়া বাড়িতে ফিরিয়ে আনা। ফল হয়েছিল ঘোড়ার ডিম।”
‘মনেপ্রাণে হিন্দুত্ববাদী’দের কাছে অনুরোধ। আমাদে সাহায্য করুন। খুব আর্থিক সঙ্কটের মধ্যে দিয়ে সাড়ে পাঁচ বছর ধরে বাংলায় একমাত্র আমরাই প্রতিদিন এই ধরণের খবর করছি। আমরা ২৫ জন রিপোর্টার এর সঙ্গে যুক্ত। 🙏
ব্যাঙ্ক একাউন্ট এবং ফোনপে কোড:
Axis Bank
Pradip Kumar Das
A/c. 917010053734837
IFSC. UTIB0002785
PhonePay. 9433792557
PhonePay code. pradipdas241@ybl

