নীল বণিক, আামাদের ভারত, কলকাতা, ৪ মে: পায়েল সরকার, শ্রাবন্তী চ্যাটার্জির প্রার্থী হওয়া নিয়ে এবার বিস্ফোরক তথাগত রায়। মঙ্গলবার প্রাক্তন বিজেপির রাজ্য সভাপতি ট্যুইট করে বলেন, টলিউডের এই অভিনেত্রীদের দলের কোন নেতারা প্রার্থী করেছিল? তথাগত রায়ের এমন প্রশ্নে ঝড় উঠেছে রাজ্য বিজেপির অন্দরে।
বিধানসভার ভোটে হারতেই দলের কেন্দ্রীয় নেতাদের নিয়ে দলের অন্দরে প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে দলের প্রথম সারির নেতারা কৈলাস বিজয়বর্গীয়দের নিয়ে এখনও প্রকাশ্যে কিছু বলেননি। সবার প্রথমে দলের কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে বললেন তথাগত রায়। তিনি পায়েল, শ্রাবন্তীদের নগরীর নটীরা বলে আক্রমণ করেন। তারপরই বিস্ফোরক দাবি করে তিনি বলেন, টাকা নিয়ে কেলি করে বড়িয়েছেন। তারপর মদন মিত্রর সঙ্গে নৌকাবিলাস করে বেড়িয়েছেন।
পায়েল শ্রাবন্তী পার্নো ইত্যাদি ‘নগরীর নটীরা’ নির্বাচনের টাকা নিয়ে কেলি করে বেড়িয়েছেন আর মদন মিত্রর সঙ্গে নৌকাবিলাসে গিয়ে সেলফি তুলেছেন (এবং হেরে ভূত হয়েছেন) তাঁদেরকে টিকিট দিয়েছিল কে ? কেনই বা দিয়েছিল? দিলীপ-কৈলাশ-শিবপ্রকাশ-অরবিন্দ প্রভুরা একটু আলোকপাত করবেন কি ?
— Tathagata Roy (@tathagata2) May 4, 2021
অভিনেত্রীদের আক্রমন করার পরেই দলের তিন কেন্দ্রীয় নেতাকে আক্রমণ করেছেন তথাগত রায়। তিনি বলেন, কৈলাস, শিবপ্রকাশ, অরবিন্দ মেননরা একটু আলোকপাত করবেন এই অভিনেত্রীরা কিভাবে টিকিট পেলেন। বাদ যাননি বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তাকেও একই প্রশ্ন করেছেন তথাগত রায়।

