বাংলাদেশে হিন্দুদের রক্ষায় শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ তথাগত রায়ের

আমাদের ভারত, ১৭ জুন: বাংলাদেশে হিন্দুদের রক্ষার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।

শুক্রবার টুইটারে দেওয়া এবিভিপি-র কার্যকর্তা উৎপল বর্মণের একটি ভিডিওর প্রেক্ষিতে তথাগতবাবু এই টুইট করেছেন। তাতে লিখেছেন, “শেখ হাসিনার নেতৃত্বের ওপর পশ্চিমবঙ্গের হিন্দুদের আস্থা আছে। বাংলাদেশের প্রধানমন্ত্রীকে বরুণের নিরাপত্তা এবং সুবিচারে উদ্যোগী হতে আর্জি জানাই।“ এই বার্তা শেখ হাসিনা ছাড়াও তথাগতবাবু যুক্ত করেছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকেও।

এবিভিপি-র কার্যকর্তা উৎপল বর্মণ একটি ভিডিও ও সংশ্লিষ্ট নানা নথি যুক্ত করে টুইটারে লিখেছেন, “আক্তারুজ্জামানবাবুর (এমপি, খুলনা বাংলাদেশ) হাত থেকে হিন্দু কর্মী বরুন প্রকাশ মন্ডলকে বাঁচান।
যেহেতু নির্বাচন শীঘ্রই আসছে মুসলিম সম্প্রদায়ের সহানুভূতি অর্জনের জন্য ওই এমপি বরুণের মতো হিন্দু কর্মীদের লক্ষ্য করছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বাংলাদেশে ভারতের হাই কমিশন এবং জাতিসঙ্ঘের শান্তিবাহিনীর টুইটেও যুক্ত করেছেন এই বার্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *