বুদ্ধবাবুকে নিয়ে ফের প্রতিক্রিয়া তথাগত রায়ের

আমাদের ভারত, ২ আগস্ট: বুদ্ধদেব ভট্টাচার্য সম্পর্কে বিভিন্ন দলের নেতৃবৃন্দের মধ্যে বিতর্কের মাঝে প্রাক্তন রাজ্যপাল তথাগত রায় টুইটারে লিখলেন, তিনি পরিস্থিতি বোঝেননি।

তথাগতবাবু লিখেছেন, “আবার বলছি: বামপন্থী হয়ে মিটিং, মিছিল, অবরোধ, ঘেরাও, ধর্মঘট, বনধ, খুন, জখম এই সব করা যায়। পশ্চিমবঙ্গের ভাল করা যায় না। করতে গেলে নন্দীগ্রামের গুলিচালনা, তাপসী মালিকের ধর্ষণ-হত্যার মতো ঘটনা ঘটে যায়। বুদ্ধবাবুর অসুস্থতার মধ্যেও বলতে বাধ্য হচ্ছি, এই কথাটা তিনি বোঝেননি।”

নিরুপম বসাক নামে এক ব্যক্তি টুইটারে লিখেছেন, “বুদ্ধদেববাবু যদি মঞ্চের বাইরে গুপ্তচর বা গোপন ক্যামেরায় নজরদারি করতেন তাহলে মিথ্যা কথা শিল্পীর সব ভেল্কি ধরা পড়ে যেত, বা যে সময় মঞ্চের গ্রিন রুমে ভোজনে যাচ্ছে তখন কিছু ইঁদুর ছেড়ে দিলে ইঁদুরের উৎপাতে সব ভেল্কি ধরা পড়ে যেত। এর থেকে প্রমাণিত বুদ্ধদেববাবু কূটনীতিক নয়। উনি তো কবি।”

নিরুপমবাবুর ভাষায়, “আসলে বুদ্ধবাবু হলেন বুদ্ধুবাবু। ওনার যদি বুদ্ধি থাকত তাহলে কালীঘাটের মিথ্যা কথা শিল্পী ২৭ দিন প্রীতি ভোজমূলক অনশন করতে পারতেন না। আর বাইরে ভজন গাইত না দিদি-মা-মাটি মানুষের জন্য অভুক্ত আমরণ অনশন করছেন। প্রাক্তন সাংসদ দীপা দাসমুন্সি সংবাদ চ্যানেলে বলেছিলেন আমরা খাবার দিতে যেতাম।”

এই মন্তব্যের প্রেক্ষিতে তথাগতবাবুর উপরের মন্তব্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *