আমাদের ভারত, ২৬ আগস্ট: বাংলাদেশে হিন্দুরা আক্রান্ত হচ্ছে বলে শনিবার ফের প্রকাশ্যে অভিযোগ করলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়। তাঁর বক্তব্য, যতদিন না পশ্চিমবঙ্গের হিন্দুদের চৈতন্য হবে ততদিন এই অত্যাচার চলতেই থাকবে।
বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের সাম্প্রতিক টুইটে লেখা হয়েছে, “নড়াইলে আবারো ভয়াবহ হামলা, ১জনকে হত্যার অভিযোগ পার্শ্ববর্তী মুসলিম সম্প্রদায়ের লোকজনের উপর।”
এই পোস্টের প্রেক্ষিতে এক নেটনাগরিক লিখেছেন, “ভয়ংকর হত্যাযজ্ঞ চলছে বাংলাদেশের নড়াইলে শেখহাটি ইউনিয়ন, দেবভোগ গ্রামে। শেষ খবর পাওয়া পর্যন্ত রাধাবল্লভ নামে একজনকে হত্যা করা হয়েছে, পার্শ্ববর্তী মুসলিম সম্প্রদায়ের কিছু লোকজন এই এর সঙ্গে জড়িত।
বাংলাদেশে দরিদ্র হিন্দুদের উপর যে অত্যাচার হচ্ছে সেটা অবর্ণনীয়, অথচ কোনো আওয়াজ নেই।বুদ্ধুজীবী নেতা মন্ত্রীরা চুপ। এসবের জন্যে মিয়ানদের সাহস বেড়ে যাচ্ছে। আমাদের দেশের মিয়ানদের এটা বোঝাতে হবে যদি হিন্দুরা মুসলিমপ্রধান দেশে সুরক্ষিত না থাকে, তাহলে তাদেরই এগিয়ে আসতে হবে, নাহলে তাদেরকেও ভুগতে হবে।”
এর প্রেক্ষিতে তথাগতবাবু লিখেছেন, “যতদিন না পশ্চিমবঙ্গের হিন্দুদের চৈতন্য হচ্ছে যে:
১। বাংলাদেশের হিন্দুরা আমাদের নিকটতম আত্মীয়; ২। তাঁদের উপর নির্যাতনের বিরুদ্ধে আমাদের সোচ্চার হওয়া উচিত;
৩। নাহলে একদিন আমাদের এই দশাই হবে; ততদিন এই অত্যাচার চলতে থাকবে।”

