আমাদের ভারত, ২২ জুন: রাষ্ট্রপতি পদপ্রার্থী যশবন্তকে সিনহাকে অনুকম্পা দেখালেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়। তার মতে রাষ্ট্রপতি পদের নির্বাচনে নিশ্চিত পরাজয় অপেক্ষা করছে যশবন্ত সিনহার জন্য।
বুধবার তথাগতবাবু লিখেছেন, “যশবন্ত সিনহার চেয়ে করুণ অবস্থা আর দেখিনি। বিজেপিতে ক্যাবিনেট মন্ত্রী হওয়ার পরে তিনি বাদ পড়লে দল ছেড়ে দেন। তৃণমূলে যোগ দিয়েছিলেন, রাজ্যসভার আসন পাননি। এখন বিরোধীদের চতুর্থ পছন্দ হিসাবে রাষ্ট্রপতি পদের জন্য একটি নিশ্চিত-পরাজয়ের লড়াইয়ে নামলেন। ইউক!“
অপর টুইটারে লিখেছেন, “ভারতবর্ষের রাষ্ট্রপতি নির্বাচনের এনডিএ জোটের প্রার্থী মাননীয়া দ্রৌপদী মুর্মু মহাশয়াকে জানাই অভিনন্দন। এই প্রথম কোনো আদিবাসী এবং মহিলা এই পদে আরোহন করবেন। অনেক, অনেক শুভেচ্ছা।“
আর একটি টুইটে যশবন্তবাবুর ব্যবহৃত দুটি দৃষ্টি কটূ শব্দ-সহ তথাগতবাবু লিখেছেন, “তৃণমূলের রাষ্ট্রপতি পদপ্রার্থী যশবন্ত সিনহা হারবেন তো নিশ্চয়ই। কিন্তু তার আগে ইতিহাস রচনা করে গেলেন অশালীন টুইট করে।“

