আমাদের ভারত, কলকাতা, ২৩ আগস্ট: শিলিগুড়িতে হিন্দু কিশোরীকে ধর্ষণ এবং খুন করা নিয়ে সামাজিক মাধ্যমে কড়া তোপ দাগলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়। এই ঘটনায় অভিযুক্ত মহম্মদ আব্বাসের ফাঁসির দাবি জানিয়েছেন। পাশাপাশি বিজেপি নেতৃত্বকে ঘটনার ওপর নজর রাখার পরামর্শ দিয়েছেন তিনি।
বুধবার তিনি টুইটারে লিখেছেন, “শিলিগুড়িতে জনৈক মহম্মদ আব্বাস একটি হিন্দু কিশোরীকে ধর্ষণ করার চেষ্টা করেছিল। কিশোরীটি বাধা দেওয়ায় আব্বাস পাথর দিয়ে মেয়েটির মাথা ফাটিয়ে খুন করে। পুলিশের তরফে যেন কেসটা জোলো করে দেবার চেষ্টা না হয় ! ফাঁসি চাই।
আমরা কি আশা করতে পারি যে বিজেপি, কেসটার উপর নজর রাখবে? বছর কুড়ি আগে উত্তর দিনাজপুরের হেমতাবাদে এইভাবে চারটে মুসলমান ছেলে ফেলানি দাস বলে একটি হিন্দু মেয়েকে গণধর্ষণ করে হত্যা করেছিল। আমি নিজে সেখানে গিয়েছিলাম এবং জেলাশাসক আরিজ আফতাবের কাছে তাদের গ্রেপ্তার ও বিচারের দাবী জানিয়ে এসেছিলাম। সেই কেসটার কি হল কেউ বলতে পারেন?
সন্দেহভাজন আব্বাসের হাতে শিলিগুড়ির ওই মেয়েটির ধর্ষণের চেষ্টা ও নৃশংস হত্যা কি মূলস্রোত মিডিয়া চেপে যাবার চেষ্টা করছে? পশ্চিমবঙ্গ বিজেপি নজর রাখছে তো?
সংঘের উত্তরবঙ্গ ক্ষেত্রের অধিকারীরা একটু বিজেপির উপর নজর রাখবেন। ঘুমিয়ে না পড়ে !”

