Tathagata, Mamata, দিল্লিতে মমতার ভূমিকাকে ‘নৌটঙ্কি’র সঙ্গে তুলনা করলেন তথাগত

আমাদের ভারত, ৫ ফেব্রুয়ারি: “তাঁর হতাশা তাঁকে দিল্লিতে এই সমস্ত নৌটঙ্কি করতে প্ররোচিত করেছে। কলকাতায় তাঁর কিছু বন্ধুর একটি মোমো কারখানায় প্রায় ২১৭ জনকে জীবন্ত পুড়িয়ে মারা হয়েছে।” বৃহস্পতিবার এক্সবার্তায় এ কথা লিখলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।

এক্স হ্যান্ডলে তিনি মন্তব্য করেছেন, “পশ্চিমবঙ্গে এসআইআর-এ এখনো পর্যন্ত ৫৮ লক্ষ মৃত, নকল, ভূতুড়ে বা বাংলাদেশি ভোটার খুঁজে পেয়ে তাদের নাম মুছে ফেলা হয়েছে। বর্তমান শুনানিতে আরও বেশ কিছু ভোটার বাদ পড়বে। কলকাতার বিশাল জনবসতি, যেমন গুলশান কলোনি। সেখানে রোহিঙ্গা অনুপ্রবেশকারীরা বসবাস করত। বিষয়টি নিয়ে হৈচৈ- এর পর নির্বাসনের ভয়ে সেটা খালি হয়ে গেছে।

মমতা পাগল হয়ে যাচ্ছেন, কারণ এগুলো ছিল তাঁর ভোট ব্যামঙ্ক। এখন তাঁকে নিশ্চিতভাবে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *