তৃণমূল সরকারের দাতব্যনীতির ফের সমালোচনা তথাগতর

আমাদের ভারত, কলকাতা, ১৯ অক্টোবর: পশ্চিমবঙ্গে তৃণমূল সরকারের দাতব্যনীতির ফের সমালোচনা করলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়। এব্যাপারে তিনি ইঁদুর ধরার খাঁচার মিম পোস্ট করেছেন। এই পোস্ট করে তিনি বোঝাতে সরকারের এই দান গ্রহন করার ফলে রাজ্যের মানুষের কী পরিনতি হতে পারে। লিখেছেন, এই অনবদ্য মিমটি বার বার পোস্ট করার মত।

বৃহস্পতিবার তিনি এক্স হ্যাণ্ডেলে লিখেছেন, “একটি অনবদ্য মিম, বার বার পোস্ট করার মতো। বিনা পরিশ্রমে টাকা পেলে আমাদের পশ্চিমবঙ্গের বাঙালি হিন্দুর কপালে কী আছে তা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। অবশ্য এতেও যে আমাদের চৈতন্য হবে না সে বিষয়ে আমি নিশ্চিত।“

সঙ্গের ছবিতে লেখা, “ইঁদুর খাঁচায় কেন বন্দী হয় জানেন, কারণ তারা বুঝতে পারেনা ফ্রিতে রুটি কেন দেওয়া হচ্ছে!!“

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *