আমাদের ভারত, ২১ জানুয়ারি: বাঙালি-অবাঙালিদের মধ্যে বিভেদ ঘটানোর চেষ্টার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেকের বিরুদ্ধে অভিযোগ করলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।
বুধবার তিনি এক্সবার্তায় লিখেছেন, “তৃণমূলের পিসি আর ভাইপো দিবারাত্র চেষ্টা করছে ভারতের বাঙালিরা যাতে ভারতের অন্য অঙ্গরাজ্যের মানুষকে ঘৃণা করতে শেখে – যদিও দুই দলই ভারতের নাগরিক! এদিকে আবার মাড়োয়ারির টাকা না হলে তো পার্টি চলবে না, তোলাবাজিতে আর ক’টাকা আয় হয়? তাই পিসি-ভাইপো ষাঁড়ের মত চিৎকার করে যাচ্ছে, বিজেপি নাকি মানুষে মানুষে ঘৃণা শেখায়!”

