মানুষ আসলে ইসলাম থেকে পালানোর চেষ্টা করছে, কারণ এটি নৃশংস ও নারীবিদ্বেষী, আফগানিস্তান প্রসঙ্গে বিস্ফোরক তসলিমা

আমাদের ভারত, ১৬ আগস্ট: আফগানিস্তানে শুরু হলো
তালিবান রাজ। জঙ্গিদের কাবুল দখলের পর থেকেই কাবুল ছাড়ার মরিয়া চেষ্টা শুরু করেছে সেদেশের বহু মানুষ। সোমবার সকাল থেকে হাজার হাজার মানুষ আফগানিস্তান ছেড়ে কাবুল বিমানবন্দরে ভিড় করেছে। কাবুল ছাড়ার হিড়িকে বিমানবন্দরের চরম বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। শেষে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শূন্যে গুলি ছোড়ে মার্কিন বাহিনী। এমনকি তালিবানি শাসনের ভয়ে বিমানের চাকায় নিজেদের বেঁধে দেশছাড়ার চেষ্টা করতে গিয়ে মৃত্যুর মুখে পড়েছেন দুজন। এই প্রেক্ষাপটে বিস্ফোরক টুইট করেছেন তাসলিমা নাসরিন। তাঁর একথায়, আফগান মানুষ ইসলাম থেকে পালানোর চেষ্টা করছে। কারণ এটা নৃশংস ও নারী বিদ্বেষী।

টুইটারে তাসলিমা নাসরিন লিখেছেন, “তালিবানি শাসনের হাত থেকে রেহাই পেতে কেন প্রাণপণে পালানোর চেষ্টা করছেন হাজার হাজার আফগানরা? তালিবান নিজেদের আইন তৈরি করেনি। তারা শুধু খাঁটি ইসলামি বিধি আরোপ করেছে। আসলে মানুষ ইসলাম থেকে পালানোর চেষ্টা করছে। কারণ এটা নৃশংস ও নারী বিদ্বেষী।”

আফগানিস্তান ইস্যুতে এর আগেও মুখ খুলেছিলেন তাসলিমা। তিনি বলেছিলেন মার্কিন যুক্তরাষ্ট্র কয়েক বিলিয়ন ডলার খরচ করে আফগানিস্তানের প্রশাসনকে মজবুত করেছিল। কিন্তু তালিবান অতি সহজে তাদের হারিয়ে দিল। প্রেসিডেন্ট খুব সহজে পালিয়ে গেলেন। সবকিছুই কেমন মেকি লাগছে। তাঁর সংযোজন অনেকেই বলছেন তালিবানরা নাকি বদলে গিয়েছে। তারা এখন আধুনিক। নিজেদে কট্টরপন্থা ছেড়ে বেরিয়ে এসেছেন তারা। তালিবান সত্যিই বদলে গিয়েছে। কিন্তু ইসলাম বদলাইনি।”

রবিবার কাবুল দখলের পর আফগানিস্তান এখন তালিবানদের হাতে। আবার সেদেশের তালিবান রাজ কায়েম হতে চলেছে। এই পরিস্থিতিতে অতীতের তালিবানি শাসনের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা মাথায় রেখেই হাজার হাজার মানুষ আফগানিস্তান ছেড়ে চলে যেতে মরিয়া চেষ্টা চালাচ্ছে। সকাল থেকে কাবুল বিমানবন্দরে কাতারে কাতারে মানুষ ভিড় জমিয়েছেন। বিমানে ওঠার লাইনে হুড়োহুড়ি পড়ে গিয়েছে। পরিস্থিতি সামলাতে শূন্যে গুলি চালিয়েছে মার্কিন বাহিনী। সেখানৈ কমপক্ষে তাদের ৫ জনের মৃত্যু হয়েছে। কিভাবে মৃত্যু হয়েছে তা স্পষ্ট নয়। প্রত্যক্ষদর্শীদের অনেকে দাবি পদপৃষ্ঠ হয়েও মৃত্যু হয়েছে অনেকের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *