আন্তর্জাতিক মাস্টার্স অ্যাথলেটিক মিট এ পদক জয়ী ১৩ জনকে বিশেষ সংবর্ধনা মেদিনীপুরের তরুণ সঙ্ঘ ক্লাবের

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৭ আগস্ট: আজ শ্রীলঙ্কায় অনুষ্ঠিত আন্তর্জাতিক
মাস্টার্স অ্যাথলেটিক মিট এ পদক জয়ী ঝাড়গ্রাম,
পশ্চিম মেদিনীপুর জেলার ১৩ জনকে বিশেষ সংবর্ধনা জানালো মেদিনীপুরের তরুণ সঙ্ঘ ক্লাব। গত ১৯ থেকে ২১ আগস্ট শ্রীলঙ্কায় এই অ্যাথলেটিক মিট অনুষ্ঠিত হয়েছিল।

আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী বিরবাহা হাঁসদা, তাঁর মা প্রাক্তন বিধায়ক চুনিবালা হাঁসদা, জেলা স্পোর্টস অ্যাসোসিয়েশনের সম্পাদক সঞ্জিত তরুই, কাউন্সিলর ইন্দ্রজিৎ পানীগ্রাহী, তরুণ সংঘ ক্লাবের পক্ষ থেকে শান্তুনু চক্রবর্তী, নন্দলাল ভকত, তপন ভকত সহ অন্যান্য বিশিষ্ট ব্যাক্তিরা। সমগ্ৰ অনুষ্ঠানটি উপস্থাপনা করেন সুমন চট্টোপাধ্যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *