পার্থ খাঁড়া, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ২৫ সেপ্টেম্বর: পিতৃপক্ষের অবসানে দেবীপক্ষের সূচনা হল মহালয়ায়।পিতৃপক্ষের শেষদিন অর্থাৎ মহালয়ার পুন্যলগ্নে পিতৃপুরুষের উদ্দেশ্যে বেশিরভাগ মানুষ জলদান করে থাকেন স্বর্গীয়দের আত্মার শান্তি কামনায়।
মহালয়ায় তর্পণ উপলক্ষে রবিবার সকাল থেকে গোপীবল্লভপুরের সুর্বণরেখা নদীতে জড়ো হন এলাকার মানুষজন। ভোর থেকে চলছে সুর্বণরেখা নদীতে তর্পণ। কার্যত মহালয়া থেকেই শুরু পুজোর আনন্দ। মহালয় এর পুণ্যলগ্নে আজ পিতৃপক্ষের অবসান হয়ে দেবিপক্ষ শুরু হল। এই দিন পিতৃ লোককে অনুসরণ করে শ্রদ্ধা জানাতে রবিবার সকাল থেকে সুবর্ণরেখা নদীর তীরে চলছে তর্পণ। মূলত পূর্বপুরুষদের জল দানের রীতি রয়েছে।
গোপীবল্লভপুর সহ পার্শ্ববর্তী এলাকার মানুষজন পিতৃপুরুষের শান্তি কামনায় এবং তাদের আশীর্বাদ কামনায় সুবর্ণরেখা নদীর নদীতে স্নান করে পিতৃলোকের উদ্দেশ্যে তর্পণ করছেন।

