জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৬ জুন: পঞ্চায়েত ভোটের দিকে নজর রেখে পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন ব্লকের পঞ্চায়েত স্তর পর্যন্ত ঘর গোছাতে মাঠে নেমেছে তৃণমূল কংগ্রেস।

আজ খড়গপুর ২ নং ব্লকের কালিয়াড়া ১ নং অঞ্চল তৃণমূল কংগ্রেস কার্যালয়ে ব্লকের সমস্ত অঞ্চলের সংখ্যালঘু সভাপতিদের নিয়ে পর্যালোচনা বৈঠক হয়। বৈঠকে সবাইকে বিভেদ ভুলে এক হয়ে রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজগুলি মানুষের কাছে তুলে ধরার পাশাপাশি মানুষের অভাব অভিযোগ শোনার জন্য বলা হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি তৃষিত মাইতি, পঞ্চায়েত সমিতির সভাপতি আনিসুর রহমান, ব্লকের সংখ্যালঘু সেলের সভাপতি সেক মন্তাজ আলি, যুব তৃণমূল কংগ্রেস সভাপতি সনাতন বেরা।

