আমাদের ভারত, হুগলী, ৩ সেপ্টেম্বর: আগামী কাল অর্থাৎ ৪ সেপ্টেম্বর থেকে পুনরায় খুলছে তারকেশ্বর মন্দির, জানালেন মন্দিরের একমাত্র সেবাইত মহন্ত মহারাজ। করোনা পরিস্থিতিতে সমস্থ নিয়ম কানুন মেনেই খোলা হবে মন্দির জানিয়েছেন মন্দির কর্তৃপক্ষ।
তবে এখনই গর্ভগৃহে প্রবেশের অনুমতি থাকছে না ভক্তদের। দূর থেকেই বাবা তারকনাথকে দর্শন করেই ফিরতে হবে ভক্তদের। তবে পুজো দিতে পারবে ভক্তরা। চোঙের মাধ্যমে জল ঢালতে পারবে ভক্তরা। মন্দিরে তিনটি গেট পর্যায়ক্রমে খুলে সামাজিক দূরত্ব মেনে ঢোকানো হবে ভক্তদের। আগমীকাল সকাল ৬ টা থেকে দুপর ১২ টা পর্যন্ত খোলা থাকবে মন্দির। পরবর্তীকালে পরিস্থিতি বিচার করে মন্দির খোলার সময়সীমা বাড়ানোর ব্যাপারে চিন্তাভাবনা করা হবে।


