মায়ের মৃত্যুদিন স্মরণীয় করে রাখতে ১২০ জন হরিজন সম্প্রদায়ের মহিলাদের হাতে নতুন বস্ত্র তুলে দিলেন কেশিয়াড়ির তাপস মাইতি

আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর:
মা মারা গিয়েছেন চারবছর আগে। মহালয়ার আগের দিন মৃত্যু হয়েছিল কেশিয়াড়ি ব্লকের কানদামারি গ্রামের বাসিন্দা তাপস মাইতির মা। দিনটিকে স্মরণীয় করে রাখতে প্রতিবছর পুজোর আগে এলাকার হরিজন মহিলাদের হাতে তুলে দেন নতুন বস্ত্র। রবিবারও একই কর্মসূচি পালন করলেন তিনি। এদিন ১২০ জন মায়ের হাতে নতুন বস্ত্র তুলে দেন পেশায় গ্রামীণ চিকিৎসক তাপস।

তিনি জানান, মাকে হারিয়েছি চারবছর আগে। গ্রামে আমার অনেক মা আছেন, পুজোতে যাদের নতুন বস্ত্র জোটে না। নতুন জামাকাপড় পরে তারা যাতে পুজো দেখতে বেরতে পারেন সেই লক্ষ্যেই এই কর্মসূচি। এছাড়াও মায়ের মৃত্যুর দিনটি স্মরণ করে রাখতে এই উদ্যোগ। এদিন এলাকার বৃদ্ধাদের হাতে শাড়ি তুলে দেওয়া হয়েছে। সকলেই পিছিয়ে পড়া হরিজন সম্প্রদায়ভুক্ত। এছাড়াও এলাকার দুঃস্থ ও বিধবা মহিলাদের শাড়ি দেওয়া হয়েছে। পুজোর আগে নতুন বস্ত্র পেয়ে খুশি তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *