মিসড কল দিলেই মিলবে টাকা, অশোকনগরের তৃণমূল প্রার্থীর এই ঘোষণার বিরুদ্ধে অভিযোগ জানাবেন তনুজা চক্রবর্তী

প্রতীতি ঘোষ, অশোক নগর, ১৩ এপ্রিল:
মমতা ব্যানার্জির অফিসের নম্বরে মিসড কল দিলেই মিলবে টাকা, প্রচার সভায় এসে প্রতিশ্রুতি দিলেন অশোকনগরে তৃণমূল প্রার্থী। অশোকনগরে তৃণমূল প্রার্থী নারায়ণ গোস্বামীর এই ধরনের প্রচারের বিরুদ্ধে নির্বাচন কমিশনে যাওয়ার কথা জানালেন বিজেপি প্রার্থী তনুজা চক্রবর্তী।

অশোকনগরে তৃণমূল প্রার্থী নারায়ণ গোস্বামী গুমায় এক সভামঞ্চে উপস্থিত হয়ে সভায় আসা সাধারণ সাধারণ মানুষের জন্য একটি ফোন নম্বর মাইকে ঘোষণা করে জানান। তিনি বলেন, ৯৭৩৮০৯৭৩৮০ এটা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অফিসের নম্বর, এই নম্বরে মিসড কল দেবেন, সঙ্গে সঙ্গে আপনার ফোনে কল আসবে। আপনার ডিটেইলস আপনার থেকে নেবে। জুন মাসে আপনার একাউন্টে টাকা ঢুকবে। জেনারেলদের জন্য ৫০০ টাকা, সিডিউল কাস্ট, ওবিসিদের জন্য ১০০০ টাকা। তাঁর এই ঘোষণার পর বিতর্ক শুরু হয়েছে। এইধরনের প্রচারের বিরোধিতা করে নির্বাচন কমিশনের কাছে যাবার কথা জানালেন বিজেপি প্রার্থী তনুজা চক্রবর্তী। তিনি বলেন, একজন প্রার্থী এভাবে টাকার প্রলোভন দেখাতে পারেন না সাধারণ মানুষকে। এটা নির্বাচনী বিধি ভঙ্গের মধ্যে পড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *