কাঁধে লাঙল নিয়ে কৃষি আইনের সমর্থনে প্রচার চালাচ্ছেন বেলদার ‘দর্জি’ অশোক কর্মকার

জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পেশায় দর্জি, কৃষি আইনের সমর্থনে প্রচার চালাচ্ছেন বেলদার অশোক কর্মকার। নিজে কৃষক নয় তবুও বাংলার কৃষকদের স্বার্থে কেন্দ্রের কৃষি আইনের সমর্থনে প্রচার চালাচ্ছেন তিনি।

কয়েকদিন ধরেই নানাভাবে প্রচার চালাচ্ছেন তিনি। শনিবারও তাঁকে দেখতে পাওয়া গেল পরনে গামছা পরে কাঁধে প্রতীকি লাঙল ও হাতে প্ল্যাকার্ড নিয়ে খালি পায়ে বেলদায় ঘুরেছেন এই ব্যক্তি।

তাঁর বক্তব্য, “দিল্লিতে যারা কৃষি আইনের বিরোধিতা করছেন তারা প্রকৃত কৃষক নয়। কেন্দ্রের আনা কৃষি আইন কৃষকদের পক্ষে ভালো হবে।” তবে তার এই প্রচারকে কটাক্ষ করেছে তৃণমূল ও এসইউসি।

তৃণমূলের নারায়ণগড় ব্লক সভাপতি মিহির চন্দ বলেন,
“তিনি নিজেই কৃষক নন। কৃষকদের দুঃখ বুঝবেন কী করে!” বামদলের দাবি, অশোককে কেউ ভুল বুঝিয়ে পথে নামিয়েছে। দেশের কৃষকরা কৃষি আইনের বিরুদ্ধে।”
তবে, অশোক কর্মকারের এই প্রচার সাড়া ফেলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *