লক্ষাধিক টাকার গাঁজাসহ দুই ব্যক্তিকে আটক করল তাহেরপুর থানার পুলিশ

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২৪ অক্টোবর: গোপন সূত্রে খবর পেয়ে তাহেরপুর থানার ওসির নেতৃত্বে তল্লাশি অভিযান চালিয়ে একটি গাড়ি থেকে প্রচুর পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়। এই ঘটনায় গাড়ির চালক সহ দুজনকে গ্ৰেপ্তার করেছে তাহেরপুর পুলিশ।

সূত্রের খবর শিলিগুড়ি থেকে কলকাতায় পাচার হচ্ছিল ওই গাঁজা। পুলিশ সূত্রে জানা যায়, প্রায় ৫০ কেজি গাঁজা উদ্ধার হয়। যার বাজার মূল্য আনুমানিক লক্ষাধিক টাকা। ধৃতদের জিজ্ঞাসাবাদ করছে তাহেরপুর থানার পুলিশ। আগামীকাল ধৃতদের রানাঘাট মহকুমা আদালতে তোলা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *