আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৯ মে: মহামরি করোনা ভাইরাসের জন্য সবকিছুই থমকে রয়েছে। তাও আজ করোনা সচেতনতা বিষয় নিয়ে কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী পালন করল এক দল যুবক। চন্দ্রকোনা ব্লকের বালা গ্রামের কিছু মানুষ কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তীর দিন সকালে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে মাল্য দান করে এবং নিজ উদ্যোগে পথ চলতি মানুষদের মাস্ক বিতরণ করে। এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন গ্রামের জনা ২০ যুবক সহ আরও অনেকে। সরকারি নির্দেশকে মান্যতা দিয়েই চলে এই কার্যক্রম।

