জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ৪ অক্টোবর: মেদিনীপুর পুরসভার উদ্যোগে চালু হল ‘স্বয়ংসিদ্ধা’। পুরসভার অধীনে থাকা ২৫ টি ওয়ার্ডের মহিলা স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা তাঁদের হাতে তৈরি বিভিন্ন পণ্য সামগ্রী এখানে বিপণন করতে পারবেন। এজন্য পুরসভার মধ্যে বেশ কয়েকটি স্টল করা হয়েছে। স্বয়ংসিদ্ধা প্রকল্পে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা কিভাবে তাদের উৎপাদিত পণ্য সামগ্রী বিপণন করবেন সে বিষয়ে এক অনুষ্ঠানে বিস্তারিত আলোচনা হয়। হাতে তৈরি বিশেষ আকর্ষণীয় দ্রব্য গুলি কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলা শহরে কিভাবে সরবরাহ করা যাবে সে বিষয়েও বিস্তারিত আলোচনা হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী মানস ভুঁইঞা, বিধায়ক জুন মালিয়া, দীনেন রায়, জেলা শাসক রশ্মি কোমল, পুলিশ সুপার দীনেশ কুমার, পৌরপ্রশাসক বোর্ড সদস্য বিশ্বেশ্বর নায়েক, বিশ্বনাথ পান্ডব, ডাঃ গোলোক বিহারী মাঝি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।

