নানা অনুষ্ঠানের মাধ্যমে স্বামী বিবেকানন্দের জন্ম দিবস পালিত হল বাঁকুড়ায়

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ১২ জানুয়ারি: নানা অনুষ্ঠানের মাধ্যমে পালিত হল বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের শুভ জন্মদিবস। লালবাজার মোড়ে স্বামী বিবেকানন্দের আবক্ষ মূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ নিবেদন করে শ্রদ্ধা জানান স্হানীয় অধিবাসী ও বিভিন্ন সংগঠন। সকালে বিবেকানন্দের মূর্তির পাদদেশে শুরু হয় সাংসদ ম্যরাথন দৌড়। বাঁকুড়া জেলার সাংসদ ডাঃ সুভাষ সরকারের উদ্যোগে আয়োজিত এই দৌড়ে শতাধিক যুবক অংশগ্রহণ করে‌।

বাঁকুড়া অনুশীলন সমিতির উদ্যোগে কুচকুচিয়াস্হিত সমিতি ভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে স্বামীজীর প্রতি শ্রদ্ধা জানানো হয়। দেশবন্ধু ব্যয়ামাগারে স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে এক রক্তদান শিবিরের আযোজন করা হয়। অনুষ্ঠানে ছ’জন মহিলা সহ ১৩৭ জন রক্তদান করেন।‍

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *