যুদ্ধের মধ্যে ইউক্রেনে আটকে গোবরডাঙ্গার স্বাগতা, উৎকন্ঠায় পরিবার

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা,
যুদ্ধ শুরু হয়েছে ইউক্রেন আর রাশিয়ার মধ্যে। তার মধ্যেই আটকে পড়েছে উত্তর ২৪ পরগনার গোবরডাঙ্গা থানার বেড়গুম ১ নং গ্রাম পঞ্চায়েতের লক্ষ্মীপুর গ্রামের দেবাশীষ সাধুখাঁর মেয়ে স্বাগতা সাধুখাঁ। গত তিন বছর আগে ডাক্তারি পড়তে ইউক্রেনে যায়। মধ্য ইউক্রেনের চিফ মেডিকেল কলেজে পড়াশোনা করছে সে। গোবরডাঙ্গা উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রী ছিল স্বাগতা সাধুখাঁ। ইউক্রেন আর রাশিয়ার মধ্যে যুদ্ধ শুরু হওয়ায় তার বাড়ি ফেরা অনিশ্চিত হয়ে পড়েছে।

পরিবার সূত্রে খবর, করোনা অতিমারীর ফলে ক্লাস হচ্ছে না, হোস্টেলে থেকেই অনলাইনে ক্লাস করছে স্বাগতা। ইউক্রেন-রাশিয়ার মধ্যে যুদ্ধ পরিস্থিতি দানা বাঁধার সময়ই ইউক্রেনে ভারতীয় দূতাবাস সে দেশে পড়াশোনা করা ভারতীয় পড়ুয়াদের দেশে ফেরার নির্দেশ দিয়েছিল। সেই অনুযায়ী, মঙ্গলবার গভীর রাতে এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমানে ২৪২ জন ভারতীয় পড়ুয়া দিল্লি ফেরেন। কিন্তু যুদ্ধ ঘোষণার পরই বদলে যায় পরিস্থিতি। পুরোদস্তুর যুদ্ধ শুরু হয়ে গিয়েছে। ইউক্রেন আক্রমণ করেছে রাশিয়া। অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে ইউক্রেনের আকাশসীমা। ফলে ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের উদ্ধার করতে এয়ার ইন্ডিয়ার বিমান ‘এআই ১৯৪৭’-কে দিল্লি ফিরতে হচ্ছে মাঝপথে থেকেই।

অসমর্থিত সূত্রের খবর, এখনও ১৮ হাজার ভারতীয় আটকে ইউক্রেনে। সব মিলিয়ে আরও ঘোরালো রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি।ইউক্রেন-রাশিয়ার মধ্যে যুদ্ধ পরিস্থিতি দানা বাঁধার সময়ই ইউক্রেনে ভারতীয় দূতাবাস সে দেশে পড়াশোনা করা ভারতীয় পড়ুয়াদের দেশে ফেরার নির্দেশ দিয়েছিল। সেই অনুযায়ী, মঙ্গলবার গভীর রাতে এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমানে ২৪২ জন ভারতীয় পড়ুয়া দিল্লি ফেরেন। তাঁদের নামিয়েই আবার বিমান রওনা দেয় কিভের উদ্দেশে। কিন্তু ভারতীয় সময় সকাল সাড়ে ৮টা নাগাদ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সেনা অভিযানের কথা ঘোষণার পরেই বদলে গেল পরিস্থিতি। যুদ্ধের আবহাওয়া তৈরি হওয়ায় বাড়ির সকলেই উৎকণ্ঠায় রয়েছেন স্বাগতা কবে বাড়ি ফিরবে। রাজ্য সরকারের তরফ থেকে চেষ্টা চালানো হচ্ছে শীঘ্রই তাকে ফিরিয়ে আনার। বিদেশ মন্ত্রকের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। স্বাগতার পরিবার খুবই চিন্তার মধ্যে দিন কাটাচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *