স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ৭ এপ্রিল: আগামী ১০ এপ্রিল ভোটের প্রচারে নদিয়ায় আসছেন প্রধানমন্ত্রী। কল্যাণী এবং কৃষ্ণনগরে দুটি জনসভা করবেন তিনি। কিন্তু কল্যাণীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভার জন্য এখনও মাঠের অনুমোদন পায়নি বিজেপি। অনুমতি না দেওয়ায় কল্যাণী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে ঘেরাও করে রাখলেন বিজেপি নেতৃত্ব।
বিজেপির বক্তব্য, নরেন্দ্র মোদী কল্যানীতে সভা করতে আসবেন সেই কারণে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের একটি পরিত্যক্ত জায়গা আমরা চাইছি। কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনুমতি দিতে চাইছেন না। সেই কারণে বিজেপির নেতা কর্মীরা বিক্ষোভ এবং ঘেরাও করলেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে।
যদিও এবিষয়ে রেজিস্টার বলেন, কোনো ঘেরাও হয়নি। ওঁনারা সভা করার জন্য যে জায়গা চাইছেন তা বিশ্ববিদ্যালয়ের অধীনে। কাল উপাচার্যের সঙ্গে বৈঠক রয়েছে বিজেপি নেতাদের সঙ্গে। তারপর ঠিক হবে কোথায় জনসভা করার অনুমতি দেওয়া হবে। মাঠের অনুমোদন চিন্তায় পড়েছেন বিজেপির নেতৃত্বরা।

