“মাননীয়া আদালতে আসবেন বটেই, কিন্তু উকিল হিসাবে নাকি আসামি হিসাবে?,“ প্রশ্ন সুজনের

আমাদের ভারত, ২৬ আগস্ট: তিনি আইনজীবীও বটে! সিনিয়র বার কাউন্সিলের কার্ডও আছে। যে কোনও দিন আসতে পারেন আদালতে। বৃহস্পতিবার বিকেলে কলকাতায় এক অনুষ্ঠানে এই মন্তব্য করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার টুইটারে এ নিয়ে তোপ দাগলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তি।

সুজনবাবু টুইটারে লিখেছেন, “আমাদের মুখ্যমন্ত্রী আইনজীবীও বটে! সিনিয়র বার কাউন্সিলের কার্ডও আছে। যে কোনও দিন আসতে পারি আদালতে।” মুখ্যমন্ত্রী কি আপাতত অনুব্রত মন্ডলের আইনজীবী হিসাবে দাঁড়াবেন? মাননীয়া আদালতে আসবেন তো বটেই। কিন্তু উকিল হিসাবে নাকি আসামি হিসাবে? খোলসা করুন মাননীয়া।”

প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী ওই সমাবেশে বলেন, “সত্য ঘটনা সাংবাদিকরা সামনে আনুন। ‘বিচার কখনও একপক্ষ হয় না, বিচার সবসময় নিরপেক্ষ হয়। মানুষ যখন সবকিছুর প্রতি বিশ্বাস হারিয়ে ফেলে, তখন বিশ্বাস আসে বিচারব্যবস্থা থেকে।’’ সেই প্রসঙ্গেই মুখ্যমন্ত্রী টেনে আনেন মিডিয়া ট্রায়ালের প্রসঙ্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *