Supreme court, SIR, এস আই আর নিয়ে রাজ্যের পিটিশানে বিরক্তি প্রকাশ সুপ্রিম কোর্টের, বৈধ ভোটার বাদ যাবে না, আশ্বাস আদালতের

আমাদের ভারত, ১০ মার্চ: এস আই আর প্রক্রিয়া নিয়ে রাজ্যের আগাম পিটিশানে বিরক্তি প্রকাশ করলো সুপ্রিম কোর্ট। মঙ্গলবার এস আই আর সংক্রান্ত মামলার শুনানিতে প্রধান বিচারপতি সূর্যকান্ত রাজ্যের আইনজীবী মেনকা গুরুস্বামীকে বলেন, আগাম পিটিশন ভুল বার্তা দেবে।

একই সঙ্গে আইনজীবী তথা তৃণমূলের সদ্য জয়ী রাজ্যসভার সাংসদ গুরুস্বামীকে প্রধান বিচারপতি বলেন, আগাম পিটিশানের মাধ্যমে ভুল বার্তা যাচ্ছে যে আপনারা সিস্টেমের উপর ভরসা রাখতে পারছেন না। পিটিশন ফিরিয়ে নেওয়ার জন্যও গুরুস্বামীকে বার্তা দেন প্রধান বিচারপতি। একই সঙ্গে তিনি বলেন, কোন বৈধ ভোটার বাদ যাবে না।

এস আই আর সংক্রান্ত মামলা সুপ্রিম কোর্টে চলছে। তারই মধ্যে সোমবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য। গতকাল মেনকা গুরুস্বামী বলেছিলেন, অনেক ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়ে গিয়েছে। নথিও রেকর্ড করা হয়নি। তারা আগে ভোট দিয়েছেন, এখন তাদের নথি নেওয়া হচ্ছে না। রাজ্যের এই নতুন আবেদন নিয়েই এদিন শুনানিতে হাইকোর্টের প্রধান বিচারপতি জানিয়েছেন, ১০ লক্ষ কাজ হয়ে গিয়েছে। জুডিশিয়াল অফিসারদের কোনো প্রশ্নের মুখে ফেলবেন না, আমি কড়াভাবে বলছি। এরপরই ভরসা দিয়ে তিনি বলেন, জুডিশিয়াল অফিসাররা কাজ করছেন। যারা জেনুইন তাদের যুক্ত করা হবে।

রাজ্যের নতুন আবেদনে বিরক্তি প্রকাশ করে বিচারপতি বলেছেন, এই পিটিশন প্রিম্যাচিউর। পিটিশন প্রত্যাহার করে নিতে গুরুস্বামীকে বার্তা দেন প্রধান বিচারপতি। তিনি বলেন, ভোটের আগে এই কাজ শেষ হয়ে যাবে।

প্রধান বিচারপতির বেঞ্চ এদিন অবশ্য বলেন, আমরা প্রয়োজনে এই আবেদনের প্রেক্ষিতে অবমাননা নোটিশ দিতে পারি। যে পরিস্থিতি এসেছে তাতে আমরা সব পক্ষকে সন্দেহের আওতায় রাখছি। সুপ্রিম কোর্টের নির্দেশে জুডিশিয়াল অফিসাররা অমীমাংসিতের তালিকা খতিয়ে দেখছে।প্রধান বিচারপতির বেঞ্চ নির্দেশ দেয়, রাজ্য নির্বাচন কমিশনকে সব রকম ভাবে জুডিশিয়াল অফিসারদের সাহায্য করতে হবে। যখন জুডিশিয়াল অফিসারদের লগ ইন আইডি লাগবে তখন নির্বাচন কমিশনকে তার ব্যবস্থা করে দিতে হবে।

অমীমাংসিতদের তথ্য খতিয়ে দেখা শুরু হলেও সাপ্লিমেন্টারি তালিকা বের কেন হচ্ছে না তা নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল। তা নিয়ে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে, দ্রুত সাপ্লিমেন্টারি তালিকা বের করতে হবে। সুপ্রিম কোর্ট আরো জানিয়েছে, প্রধান প্রাক্তন বিচারপতিকে দিয়ে ট্রাইবুনাল থাকবে। তাতে অনেক বিচারপতি থাকবেন। হাইকোর্টের প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শ করবে নির্বাচন কমিশনার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *