পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৮ নভেম্বর: বাঙালির বারো মাসে তেরো পার্বণের মধ্যে আর একটি সর্বজনীন উৎসব হচ্ছে জগদ্ধাত্রী পুজো। দুর্গা পুজো দিয়ে শুরু করে জগদ্ধাত্রী পুজোর মধ্যো দিয়ে সমাপ্ত হয় এই সর্বজনীন উৎসব। বাঙালি মেতে উঠেছে জগদ্ধাত্রী পুজোয়। জগদ্ধাত্রী পুজো শুধুমাত্র হুগলির চন্দননগরের নয়, এখন বাংলার প্রতিটি প্রান্তে ছড়িয়ে পড়েছে।

আজ মেদিনীপুর শহরের পঞ্চুরচক এলাকায় অগ্নিকন্যা ক্লাবের ১৩ তম বর্ষের জগদ্ধাত্রী পুজোর উদ্ধোধন করেন পুলিশ সুপার ধৃতিমান সরকার। এই ক্লাবের জগদ্ধাত্রী পুজো ২০১১ সাল থেকে শুরু হয়েছে। আজকের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার পিনাকী দত্ত, পৌর প্রধান সৌমেন খান, উপ পৌর প্রধান অনিমা সাহা, সমাজসেবী শান্তুনু চক্রবর্তি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রসেনজিৎ চক্রবর্তী ও বুদ্ধদেব মন্ডল।


