৬৮৮ নম্বর পেয়ে মাধ্যমিকে ষষ্ঠ আরামবাগের সুপর্ণা

গোপাল রায়, আমাদের ভারত, আরামবাগ, ৩ জুন: রাজ্যে ৬৮৮ নম্বর পেয়ে মাধ্যমিকে ষষ্ঠ স্থান অধিকার করেছে আরামবাগ তিন নম্বর ওয়ার্ডের তালার পাড় এলাকার সুপর্ণা নন্দী। আরামবাগ গার্লস হাই স্কুলে ছাত্রী সে। বাবা দেবাশিস নন্দী স্বাস্থ্য বিভাগে কাজ করেন। মা রত্না নন্দী গৃহবধূ। সুপর্ণার এই সাফল্যে খুশি এলাকার মানুষ।

মা রত্না নন্দী জানান, “আমার এক মেয়ে এক ছেলে। সুপর্ণা পড়াশোনায় বরাবরই ভালো। তবে মেয়ে একটু ঘুরতে, গিটার বাজাতে খুব ভালোবাসে। আমরা পড়াশোনার জন্য ওকে ততটা জোর দিইনি। তবে পড়াশোনা বিষয় নিয়ে মেয়েকে কিছু বলতে হয় না। মেয়েকে তার ইচ্ছামত পড়াশোনা করার জন্য আমার যত কষ্টই হোক আমি ওকে ওর ইচ্ছা অনুযায়ী পড়াশোনা করাব এবং মানুষের মত মানুষ তৈরি করার চেষ্টা করবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *