মমতার শপথবাক্য পাঠ নিয়ে চাপাউতোর! বিচ্ছিন্নতাবাদী মনোভাবে বিশ্বাসী তৃণমূল, কটাক্ষ সুকান্ত মজুমদারের

আমাদের ভারত,৪ অক্টোবর: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কার কাছে কোথায় শপথ গ্রহণ করবেন তা নিয়ে নানা জল্পনা শুরু হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় শপথ গ্রহণ করতে চান বলে জানিয়েছেন পরিষদীয় মন্ত্রী। সেক্ষেত্রে তাকে কে শপথ বাক্য পাঠ করাবেন তা নিয়ে প্রশ্ন উঠেছে। বিজেপির রাজ্য সভাপতি সমালোচনার সুরে বলেছেন, মুখ্যমন্ত্রী রাজ্যপালের কাছে শপথ গ্রহণ করতে চাইছেন না, যা কিনা বিচ্ছিন্নতাবাদী মনোভাবের পরিচয় দেয়।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শপথবাক্য পাঠ করার প্রসঙ্গে
বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, “একজন রাজ্যপাল সাধারণত মুখ্যমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করিয়ে থাকেন। এক্ষেত্রে মাননীয় মুখ্যমন্ত্রীর নিয়ম মানতে চাইছে না। এই ধরনের মনোভাব দেখে আমার মনে হয় ওনারা যে বিচ্ছিন্নতাবাদী মনোভাবে বিশ্বাসী সেটা প্রকাশ পায়। কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি মাননীয় শ্রী রাজ্যপালের কাছ থেকে শপথ না নেওয়া মানে ভারতবর্ষের ইউনিয়ন থেকে বেরিয়ে থাকার বা আলাদা থাকার চেষ্টা বলেই আমার মনে হচ্ছে। এই ধরনের বিচ্ছিন্নতাবাদী মনোভাব থেকে দূরে থাকা উচিত বলে আমি মনে করি।”

চলতি সপ্তাহেই বিধায়ক হিসেবে শপথ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের। বিধায়ক হিসেবে মমতার শপথ গ্রহণ নিয়ে রাজভবনে চিঠিও গেছে বলে জানা গেছে। ৫ অক্টোবর পর্যন্ত গেজেট নোটিফিকেশন কার্যকর রয়েছে। রাজ্যপাল বলেছেন ৫ অক্টোবর পর্যন্ত অপেক্ষা করুন, তারপরে সিদ্ধান্ত হবে। রাজ্যের পরিষদীয় মন্ত্রীকে ফোন করে একথা জানিয়েছেন ধনখড় বলে জানা গেছে।

রাজভবনে শপথ নিতে হলে গরহাজির থাকতে পারেন অধ্যক্ষ পরিষদীয় মন্ত্রী বলেও খবর। সংবিধান অনুযায়ী রাজ্যপাল কিংবা তাঁর মনোনীত কেউ শপথ বাক্য পাঠ করাতে পারেন। রাজ্যপালের অনুমতি নিয়েই সম্প্রতি ১২ জন বিধায়ককে শপথ বাক্য পাঠ করান অধ্যক্ষ। কিন্তু সেপ্টেম্বরের মাঝামাঝি সেই অনুমতি প্রত্যাহার করেন রাজ্যপাল। বিধানসভাতেই মুখ্যমন্ত্রীর শপথ নিতে চান সেই অনুমতি চেয়ে পরিষদীয় দফতরের পক্ষ থেকে রাজ্যপালকে চিঠি দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *