বাপ্পি লাহিড়ির প্রয়াণে শোক সুকান্ত মজুমদারের

আমাদের ভারত, ১৬ ফেব্রুয়ারি: বাপ্পি লাহিড়ির প্রয়াণে শোক প্রকাশ করলেন পশ্চিমবঙ্গের রাজ্য বিজেপি-র সভাপতি ডঃ সুকান্ত মজুমদার।

বাপ্পি লাহিড়ির ছবি-সহ সুকান্তবাবু টুইটারে লিখেছেন, “কিংবদন্তি সঙ্গীত পরিচালক এবং গায়ক বাপ্পি লাহিড়ির মৃত্যুর খবর জেনে গভীরভাবে শোকাহত। তাঁর গান আমাদের হৃদয়ে চিরকাল থাকবে। তাঁর অনুপস্থিতি গভীরভাবে অনুভব করব। তাঁর পরিবার ও শুভানুধ্যায়ীদের প্রতি সমবেদনা রইল। ওম শান্তি।“

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *