Sukanta, BJP, Mamata, ফ্লপ সিনেমার মতো মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি সফরকে ফ্লপ বললেন সুকান্ত মজুমদার

আমাদের ভারত, ৪ ফেব্রুয়ারি: নজিরবিহীন ভাবে এই প্রথম সুপ্রিম কোর্টে কোনো মুখ্যমন্ত্রী সওয়াল করলেন মামলাকারী হিসেবে। এস আই আর নিয়ে বুধবার সুপ্রিম কোর্টে সওয়াল জবাব করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এভাবে এসআইআর পরিচালনা করা যায় না বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট।প্রয়োজনে এসআইআর- এর সময়সীমা বাড়ানোর ইঙ্গিত দেওয়া হয়েছে। গোটা প্রক্রিয়াকে নৈতিক জয় হিসেবে তৃণমূল দেখলেও পাল্টা বিজেপির বক্তব্য, রাজ্যের ভোটার তালিকায় অনুপ্রবেশকারীদের রাখতে চাইছে তৃণমূল। সেই কারণেই এই পদক্ষেপ। সিপিএমের বক্তব্য পুরোটাই লোক দেখানো।

মমতা বন্দ্যোপাধ্যায়ের করা মামলার শুনানির লাইভ স্ট্রিমিং হয়। শুনানির পর সুপ্রিম কোর্ট থেকে বেরিয়ে মমতা কোনো প্রতিক্রিয়া দেয়নি। তবে কয়েক মুহূর্ত পরেই শুনানির ভিডিও দিয়ে তৃণমূলের এক্স হ্যান্ডেলে লেখা হয় সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় জয়। সুপ্রিম কোর্ট এসআইআর সংক্রান্ত বিষয় নিয়ে কমিশনকে নোটিশ দিতে বলেছে। সুপ্রিম কোর্ট কমিশনের অফিসারদের মানবিক হতে বলেছেন।

কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের এসআইআর- এর মামলা নিয়ে তীব্র কটাক্ষ করেছেন বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার। সাংবাদিক বৈঠকে তিনি বলেন, বাংলার সুপারস্টার উত্তম কুমার একটাই হিন্দি সিনেমা করেছিলেন, “ছোটি সি মুলাকাত”। সেই /সিনেমা ফ্লপ হয়েছিল। দিদির এই দিল্লি সফর পুরো ফ্লপ। আরো একধাপ এগিয়ে বিজেপির রাজ্য সভাপতি শমিক ভট্টাচার্য বলেন, এটা মূলত যারা অনুপ্রবেশকারী, রোহিঙ্গা তাদেরকে একটা বার্তা দেওয়া হয়েছে, আপনাদের আমরা প্রোটেক্ট করছি। পশ্চিমবঙ্গের সাধারণ জনগণের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো সম্পর্ক নেই। জনগণ ঠিক করে নিয়েছে তারা তৃণমূলকে আর সমর্থন করবে না।

নির্বাচন কমিশনারকে ইম্পিচমেন্ট করার ইঙ্গিত দিয়েছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিম। এই প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন, ইম্পিচমেন্ট যে কেউ করতে পারে, কিন্তু তার জন্য সংখ্যা লাগে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সেই সংখ্যা আছে? তার বা বিরোধীদের কি সেই দম আছে? দেশের মানুষ তো তাদের সেই সংখ্যা দেয়নি।

এই প্রসঙ্গে আক্রমণ শানিয়েছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। তিনি বলেছেন, নভেম্বর- ডিসেম্বর- জানুয়ারির পরে যখন এসআইআর প্রায় শেষ পর্যায়ে তখন ওঁর মন পড়েছে। মমতা প্রশাসনিক প্রধান হিসেবে ব্যর্থ। উনি একটি কালো পোশাক পরে গিয়েছেন। লোক দেখানোর জন্য এসব করছেন। তবে তাঁর দাবি, ২০২৬ সালের ড্রাফ্ট ভোটার লিস্ট অনুযায়ী নির্বাচন হোক।

মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে এসে বেশ কয়েকদিন ধরে নাটক করছেন। তাঁর উদ্দেশ্যটা এসআইআর, নাকি সুপ্রিম কোর্টে কেস ভন্ডুল করা, বোঝা যাচ্ছে না। তিনি বলেন,
এসআইআর শুরু হওয়ার পর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যা কথা বলেছেন। তাঁর বলা এরকম চার থেকে পাঁচটি মিথ্যা মন্তব্য আমি বা বিজেপি তুলে ধরতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *