কবিগুরুকে শ্রদ্ধা সুকান্ত-দিলীপের

আমাদের ভারত, ৯ মে: কবিগুরুকে শ্রদ্ধা জানালেন বিজেপি-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ।

সুকান্তবাবু কবিগুরুর ছবির সঙ্গে নিজের ছবি যুক্ত করে টুইটারে লিখেছেন, “জাতীয় সংগীতের রচয়িতা, বিশ্ব কবি, মহান দার্শনিক ও লেখক, নোবেল বিজয়ী গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম জয়ন্তীতে সশ্রদ্ধ প্রণাম।“

দিলীপবাবু টুইটারে লিখেছেন, “বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের চিন্তনে, মননে তাঁর প্রতিটি সৃষ্টি আমাদের প্রেরণা জোগায়। জোগায় বাঁচার রসদ। কবিগুরুর ১৬১ তম জন্মবার্ষিকীতে জানাই সশ্রদ্ধ প্রণাম।“

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *