আমাদের ভারত, ৮ ডিসেম্বর: গুজরাতে বিজেপির ঐতিহাসিক ফল চূড়ান্ত ঘোষণার আগেই, প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানালেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
টুইটারে তাঁরা লিখেছেন, গুজরাটে ঐতিহাসিক রায়ের জন্য মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আন্তরিক অভিনন্দন। গুজরাট বিজেপি-র চোখধাঁধানো কাজের জন্যই মানুষ এই রায় দিয়েছে। টানা সপ্তম মেয়াদে রেকর্ড করার জন্য অমিত শাহ, জে পি নাড্ডা এবং ভুপেন্দ্র যাদব এবং গুজরাটের কার্যকর্তাদের শুভেচ্ছা জানিয়েছেন সুকান্ত এবং শুভেন্দু।

