আমাদের ভারত, কলকাতা, ২০ সেপ্টেম্বর: আজ বিকেলেই দিলীপ ঘোষকে সভাপতির পদ থেকে সরিয়ে বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারকে বিজেপির রাজ্য সভাপতি করা হয়েছে। বিজেপির রাজ্য সভাপতির দায়িত্ব পেয়ে রাতেই বালুরঘাট থেকে কলকাতায় রওনা দিয়েছেন অধ্যাপক সুকান্ত মজুমদার।
জানাগেছে আগামীকাল সকালে তিনি পৌঁছে যাচ্ছেন বিজেপি পার্টি অফিসে। তার আগে শিয়ালদায় তাঁকে সম্বর্ধনা দেওয়া হবে বলে বিজেপি সূত্রে জানা গেছে। সম্বর্ধনা দেওয়ার পর সকাল সাড়ে আটটা নাগাদ বিশাল গাড়ির কনভয় নিয়ে তিনি পৌঁছবেন রাজ্য বিজেপির সদরদপ্তরে। সেখানে তাঁকে আরএক প্রস্থ সম্বর্ধনা দেওয়া হবে। জানা গেছে আগামীকালই তিনি রাজ্য বিজেপির বিভিন্ন পদাধিকারীদের সঙ্গে বৈঠকে বসবেন এবং ভবিষ্যৎ পরিকল্পনা তৈরি করবেন।

