মন্ত্রী পরেশ অধিকারীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি সুকান্ত মজুমদারের

আমাদের ভারত, ২৯ জুলাই: পরেশ অধিকারীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানালেন বিজেপি-র পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি ডাঃ সুকান্ত মজুমদার। পরেশ অধিকারী অনৈতিকভাবে তার মেয়েকে শিক্ষকের চাকরি পাইয়ে দিয়েছিলেন। কিন্তু তার মেয়ে চাকরি থেকে বরখাস্ত হলেও তিনি এখনো মন্ত্রী রয়েছেন। তাই তাকে অপসারণ করার দাবি জানিয়েছেন সুকান্ত মজুমদার।

শুক্রবার তিনি টুইটারে লিখেছেন, “পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী পরেশ অধিকারী তাঁর ক্ষমতার অপব্যবহার করেছেন এবং তাঁর মেয়েকে সরকারি স্কুলে শিক্ষক হিসেবে নিয়োগ দিয়েছেন। অবৈধ নিয়োগে হাইকোর্ট তাঁকে অপসারণ করলেও তিনি এখনও মন্ত্রী হিসেবে বহাল আছেন। মমতা বন্দ্যোপাধ্যায় কখন তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেবেন? তাকে উত্তর দিতে হবে।“

প্রসঙ্গত, গত ২০ মে পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতাকে চাকরি থেকে বরখাস্ত করে আদালত। এমনকি, নিজেকে আর শিক্ষক হিসেবেই পরিচয় দিতে পারবেন না তিনি। এমনই নির্দেশ দেয় আদালত। জানানো হয়, তিনি আর ওই স্কুলে ঢুকতেই পারবেন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *