আমাদের ভারত, ১২ ফেব্রুয়ারি: অভিন্ন দেওয়ানি বিধি কার্যকরের ব্যাপারে উত্তরাখন্ডের মুখ্যমন্ত্রীকে অভিনন্দন জানালেন পশ্চিমবঙ্গের রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার।
শনিবার টুইটারে বিজেপি-র সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিএল সন্তোষ টুইটারের বার্তা রিটুইট করে সুকান্তবাবু লিখেছেন, “উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর বড় ভাবনা। অভিন্ন দেওয়ানি বিধি সময়ের প্রয়োজন। এমন একটি আইন থাকা উচিত যা সমস্ত সম্প্রদায়ের জন্য প্রযোজ্য হবে এবং এটি রাজ্যের সকলের জন্য সমান অধিকার নিশ্চিত করবে।”
বিএল সন্তোষ টুইটারে লেখেন, “এটা বিশাল ব্যাপার। নতুন বিজেপি সরকার রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধির খসড়া তৈরির জন্য একটি কমিটি গঠন করবে৷ এই বিধি বিবাহ, বিবাহবিচ্ছেদ, জমি-সম্পত্তি এবং উত্তরাধিকার সংক্রান্ত সমস্ত লোকের জন্য একই আইনের ব্যবস্থা করবে, নির্বিশেষে তাদের বিশ্বাস।”
অপর একটি টুইটে বিএল সন্তোষ লেখেন, দ্রুততম সময়ে উত্তরাখণ্ডে এই বিধি কার্যকর করা রাজ্যের সকলের জন্য সমান অধিকারকে বাড়িয়ে তুলবে। এটি সামাজিক সম্প্রীতি বাড়াবে, লিঙ্গ ন্যায়বিচার বাড়াবে, নারীর ক্ষমতায়নকে শক্তিশালী করবে এবং রাজ্যের সাংস্কৃতিক-আধ্যাত্মিক পরিচয় ও পরিবেশ রক্ষায় সাহায্য করবে।“
উত্তরাখন্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর ধামিকে ট্যাগ করা হয়েছে এই সব টুইট।

