মহরমে ‘তোষণের আইনের’ অভিযোগ সুকান্ত মজুমদারের

আমাদের ভারত, ৯ আগস্ট: প্রমাণ হিসাবে ভিডিও দাখিল করে মহরমে ‘তোষণের আইনের’ অভিযোগ করলেন বিজেপি-র রাজ্য সভাপতি ডঃ সুকান্ত মজুমদার।

মঙ্গলবার তিনি টুইটারে লেখেন, “পশ্চিমবঙ্গ রাজ্যের আইন ব্যবস্থা হল তোষণের আইন!
অস্ত্র উচিয়ে আজ মহরম পালিত হচ্ছে। অন্যদিকে শিবভক্তরা ডিজে বাজালে তাদের জেলে ভরে দেওয়া হচ্ছে। পশ্চিমবঙ্গে বিশেষ শ্রেণির জন্য কোনও আইন লাগু হয় না। এ যেন মুঘল আমলের শাসন ব্যবস্থা। বাবা ভোলানাথের দয়ায় খুব শিগগির এই সরকারের পতন ঘটবে।“

প্রসঙ্গত, বিজেপির পক্ষ থেকে বারবার অভিযোগ করা হয়েছে যে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যপাধ্যায় মুসলিম তোষণ করেন। ২০১৯ সালের লোকসভা নির্বাচনের পরে সাংবাদিক বৈঠকে ক্ষুব্ধ হয়ে মমতা নিজেও বলেছিলেন, “আমি তো মুসলিম তোষণ করি। যে গরু দুধ দেয় তার লাথি খেতে হয়।” এই নিয়ে অনেক বিতর্ক হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *