আমাদের ভারত, ২৯ জুন: উদয়পুরের হত্যার ঘটনায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিক্রিয়ায় তোপ দাগলেন বিজেপি-র রাজ্য সভাপতি ডঃ সুকান্ত মজুমদার।
রাজস্থানে এক হিন্দু যুবককে মাথা কেটে খুন করার ঘটনায় মুখ্যমন্ত্রী টুইটারে লিখেছেন, “সহিংসতা এবং চরমপন্থা অগ্রহণযোগ্য, যাই হোক না কেন! উদয়পুরে যা ঘটেছে তার আমি তীব্র নিন্দা জানাই। যেহেতু আইন তার নিজস্ব পদক্ষেপ নেয়, আমি সবাইকে শান্তি বজায় রাখার আহ্বান জানাই।“
এর প্রেক্ষিতে সুকান্তবাবু টুইটারে লিখেছেন, “আপনার আমলে বাংলায় ঘটে যাওয়া ধর্ষণ ও খুনের ঘটনায় দোষীদের বিরুদ্ধে কবে নিন্দা ও কঠোর ব্যবস্থা নেবেন?“ গাছে ঝুলন্ত দেহ এবং একটি বাচ্চা মেয়ে মুখ ঢেকে বসে আছে— এ রকম দুটি প্রতীকি ছবি-সহ এই টুইট করেছেন সুকান্তবাবু।

